রেনাটা পিএলসি তাদের ৫২তম বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন করেছে। গতকাল অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ডা. সারওয়ার আলী। সভায় প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম, আর্থিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবিরসহ পরিচালনা পর্ষদের সদস্য জাহিদা ফিজ্জা কবির, সাজেদা ফারিছা কবির, মৃদুল চৌধুরী, তানিয়া তাজিন করিম, সাজেদা আমিন ও ইজাজ আহম্মদ উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানি সচিব মো. জোবায়ের আলম, স্ট্যাচুটরি অডিটর, স্ক্রুটিনাইজার, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় যুক্ত হন।
সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং রেনাটার টেকসই প্রবৃদ্ধি ও মানসম্মত ওষুধ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


