Friday, July 10, 2026
Home কর্পোরেট ফ্রিজ, এসি ও টিভিতে আবারও দেশের শীর্ষে ওয়ালটন

ফ্রিজ, এসি ও টিভিতে আবারও দেশের শীর্ষে ওয়ালটন

বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার (এসি) ও টেলিভিশন—এই তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে আবারও দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’-এর ১৭তম আসরে ওয়ালটন পেয়েছে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’ সম্মাননা।

শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ালটনকে নাম্বার ওয়ান রেফ্রিজারেটর, এসি ও টিভি ব্র্যান্ড হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এ অর্জনের মাধ্যমে ওয়ালটন রেফ্রিজারেটর টানা ১২তম, টেলিভিশন টানা তৃতীয়বার এবং এসি পরপর দ্বিতীয়বার দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেলো।

অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন ও তানভীর আঞ্জুম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুরস্কার প্রাপ্তি উপলক্ষে ওয়ালটনের সিএমও জোহেব আহমেদ গ্রাহক, পরিবেশক, ডিলার ও প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ওয়ালটনের লক্ষ্য কেবল দেশীয় বাজারেই নয়, বরং বাংলাদেশকে এআই ও আইওটি নির্ভর স্মার্ট ইলেকট্রনিক্স উৎপাদনের আন্তর্জাতিক হাবে পরিণত করা।

বর্তমানে ওয়ালটনের স্মার্ট পণ্য বিশ্বের ৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে ১০০টিরও বেশি দেশে ব্র্যান্ড বিস্তারের লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে কাজ করছে প্রতিষ্ঠানটি। ধারাবাহিক এই স্বীকৃতি ওয়ালটনের বৈশ্বিক যাত্রায় নতুন গতি যোগাবে বলে মনে করছেন  সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments