Saturday, June 13, 2026
Home জাতীয় নির্বাচন নিরাপত্তা নিয়ে সিইসি ও তিন বাহিনী প্রধানের বৈঠক আজ দুপুরে

নির্বাচন নিরাপত্তা নিয়ে সিইসি ও তিন বাহিনী প্রধানের বৈঠক আজ দুপুরে

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রোববার (২১ ডিসেম্বর) সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন।

বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানায়, দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুর ২টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সভা শুরু হবে। সভায় সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

আলোচ্যসূচিতে রয়েছে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং যৌথ বাহিনীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি পরিবেশ বজায় রাখা। এছাড়া বৈঠকে বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ও আলোচনায় আসবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক জানান, নির্ধারিত সূচি অনুযায়ী বৈঠকের পর গণমাধ্যমের সামনে আলোচনা ও সিদ্ধান্তের সারসংক্ষেপ জানানো হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু রাখার জন্য সকল প্রস্তুতি যাচাই করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments