Wednesday, April 15, 2026
Home জাতীয় তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে আজ যৌথ ব্রিফিং

তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে আজ যৌথ ব্রিফিং

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে আজ রোববার (২১ ডিসেম্বর) একটি সমন্বিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব, পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সংবাদ সম্মেলনে এখন পর্যন্ত তদন্তে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য, গ্রেফতারদের ভূমিকা এবং মামলার সর্বশেষ অবস্থান তুলে ধরবেন। একই সঙ্গে তদন্তের ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও ধারণা দেওয়া হবে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, একাধিক সংস্থার সমন্বয়ে তদন্ত পরিচালিত হওয়ায় সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে হাদিকে গুলি করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলাটি শনিবার (২০ ডিসেম্বর) হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে মামলার তদন্ত নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালানোর সময়ই হাদির ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বাবা-মা, স্ত্রী, শ্যালক, বান্ধবীসহ কয়েকজন সহযোগী রয়েছেন। র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে এসব গ্রেফতার সম্পন্ন হয়। এছাড়া সীমান্ত দিয়ে পালাতে সহায়তার অভিযোগে মানবপাচার সংশ্লিষ্ট দুই ব্যক্তি এবং একজন সহযোগীকেও আটক করা হয়েছে।

উল্লেখ্য, ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে পরিচালিত ‘ইনকিলাব মঞ্চ’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে তাকে গুলি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments