Saturday, June 13, 2026
Home কর্পোরেট দেশসেরা ব্র্যান্ডসমূহকে সম্মাননা প্রদান করলো করলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম

দেশসেরা ব্র্যান্ডসমূহকে সম্মাননা প্রদান করলো করলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সাফল্য ও ভোক্তাদের আস্থার স্বীকৃতি দিতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫। গত ২০ ডিসেম্বর আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন খাতে অসামান্য, অবদানের জন্য মোট ৬১টি সম্মাননা প্রদান করা হয়।

এ বছর ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’ খেতাবে ৪৫টি ভিন্ন ক্যাটেগরিতে ৪৫টি ব্র্যান্ডকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ‘ওভারঅল টপ ১৫ মোস্ট লাভড ব্র্যান্ডস অব বাংলাদেশ’ শীর্ষক বিশেষ সম্মাননাও প্রদান করা হয় ১৫টি প্রতিষ্ঠিত ব্র্যান্ডকে। ধারাবাহিক প্রবৃদ্ধি ও শক্তিশালী ব্র্যান্ড ইকুইটির কারণে ‘মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ’ সম্মাননা অর্জন করে আমা কফি।

ওভারঅল র‌্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে বিকাশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আরএফএল হাউসওয়্যার এবং রাঁধুনি। তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইস্পাহানী মির্জাপুর, গ্রামীণফোন, স্বপ্ন, ফ্রেশ আটা-ময়দা-সুজি, ক্লোজ আপ, সানসিল্ক, ম্যাগি টু মিনিট নুডলস, এসিআই পিওর সল্ট, প্যারাসুট অ্যাডভান্সড, প্রাণ ম্যাঙ্গো জুস, মোজো ও রূপচাঁদা ফোর্টিফায়েড সয়াবিন তেল।

বছরের সেরা ব্র্যান্ড নির্ধারণে এনসার্চ লিমিটেড দেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ এলাকায় একটি বিস্তৃত জরিপ পরিচালনা করে। নারী-পুরুষ সমান প্রতিনিধিত্বসহ মোট ১২ হাজার ৪০০ জন ভোক্তার সাক্ষাৎকারের ভিত্তিতে এই ফলাফল নির্ধারণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “ব্র্যান্ড কেবল ব্যবসায়িক সাফল্যের প্রতীক নয়, এটি মানুষের জীবনযাত্রা ও দেশের অর্থনীতির সাথেও গভীরভাবে জড়িত।”

২০০৮ সাল থেকে বাংলাদেশে ব্র্যান্ড উৎকর্ষ উদযাপনের লক্ষ্য নিয়ে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড নিয়মিত আয়োজন করে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, যা বর্তমানে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ব্র্যান্ডিং স্বীকৃতি হিসেবে বিবেচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments