Sunday, June 14, 2026
Home কর্পোরেট এনআরবি ব্যাংক পিএলসি-এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবি ব্যাংক পিএলসি-এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবি ব্যাংক পিএলসি সফলভাবে ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করেছে। সভায় শেয়ারহোল্ডাররা গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন, লভ্যাংশ ঘোষণা, ২০২৫ সালের জন্য আইনগত নিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাঁদের পারিশ্রমিক নির্ধারণ অনুমোদন করেন।

বার্ষিক সাধারণ সভাটি হাইব্রিড পদ্ধতিতে বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইকবাল আহমেদ ওবিই, ডিবিএ।

সভায় স্পন্সর, স্বতন্ত্র পরিচালক এবং শেয়ারহোল্ডাররা সরাসরি উপস্থিতির পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও অংশগ্রহণ করেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মো. কামরুল ইসলাম চৌধুরী; অডিট কমিটির চেয়ারম্যান জনাব এ. কে. এম. মিজানুর রহমান, এফসিএ; রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব শাইখ মো. সালিম; স্বতন্ত্র পরিচালক জনাবা ফেরদৌস আরা বেগম এবং জনাব স্ক. মতিউর রহমান; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান; এনআরবি ব্যাংক সিকিউরিটিজ পিএলসি-এর চেয়ারম্যান জনাব এম. বাদিউজ্জামান এবং ব্যাংকের কোম্পানি সেক্রেটারি জনাব মো. রেজাউল করিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

প্লাস্টিক সার্জনদের সংগঠনের শীর্ষ পদে ডা. নাসির উদ্দীন

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির...

Recent Comments