Monday, April 20, 2026
Home জাতীয় অস্ত্রোপচারের পর হাদির অবস্থা নিয়ে যা জানালেন ঢামেক পরিচালক

অস্ত্রোপচারের পর হাদির অবস্থা নিয়ে যা জানালেন ঢামেক পরিচালক

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, হাদির মাথায় গুলির আঘাত রয়েছে এবং বুকে ও পায়ে আঘাত চিহ্ন পাওয়া গেছে। পায়ের আঘাতটি রিকশা থেকে পড়ে যাওয়ার সময় হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

তিনি আরও জানান, ঢামেকে জরুরি ভিত্তিতে হাদির প্রাথমিক সার্জারি সম্পন্ন করা হয়েছে। পরে তার পরিবার সিএমএইচের পরিবর্তে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত জানায়। সেই অনুযায়ী এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা রোগী গ্রহণে প্রস্তুত রয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে বিজয়নগর কালভার্ট রোড এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। সহযোগীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনও জটিল। এদিকে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। চলবে ২০ মে পর্যন্ত। রুটিন অনুযায়ী বাংলা বিষয় দিয়েই শুরু...

মোহাম্মদপুরে চলছে পুলিশের বিশেষ অভিযান

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগসহ...

সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জেরে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২০ এপ্রিল) সংসদ সচিবালয়ের এক...

প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের উপহার সামগ্রী বিতরণ

হজ যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে হজ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও এবং চিফ অব ইসলামিক ব্যাংকিং মো: জাকির...

Recent Comments