Friday, May 1, 2026
Home জাতীয় অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই ঢাকায় ফিরে দেশ ও রাজনীতির হাল ধরবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা আব্বাস।

তবে তার ফেরার দিনক্ষণ নির্দিষ্ট করে বলেননি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। মির্জা আব্বাস বলেন, “আমাদের সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী পেয়েছি। অতঃপর তাদের উত্তরসূরী আমাদের নেতা তারেক রহমানের মত মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি।

“আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনার মাধ্যমে এদেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন এটুকু আমি আশা করছি।”

বুধবার সকালে রাজধানীর ফার্মগেইটের ফার্মগেইটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলছিলেন মির্জা আব্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments