Thursday, June 25, 2026
Home জাতীয় দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি: গ্রাহকদের ৬.৬ কোটি টাকারও বেশি সাশ্রয়

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি: গ্রাহকদের ৬.৬ কোটি টাকারও বেশি সাশ্রয়

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ চলতি বছরের ১১.১১ ক্যাম্পেইনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এবারের সেলে দারাজমল ব্র্যান্ডগুলোর বিক্রিতে ১০ গুণ প্রবৃদ্ধি দেখা গেছে, যা দেশের ডিজিটাল বাণিজ্যে গ্রাহক আস্থার এক নতুন মাত্রা যোগ করেছে। আকর্ষণীয় ডিসকাউন্ট ও ভাউচারের ফলে ক্রেতারা সব মিলিয়ে সাশ্রয় করেছেন ৬.৬ কোটি টাকারও বেশি।

গ্রাহকদের কেনাকাটায় এবার শীর্ষে ছিল হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল ও অ্যাক্সেসরিজ, নিত্যপ্রয়োজনীয় পণ্য, স্কিনকেয়ার, ফ্যাশন ও ফুটওয়্যার। হায়ার ওয়াশিং মেশিন, অ্যাডিডাস স্নিকার্স, নিভিয়া ক্রিম, চিনি-গুঁড়া চাল ও স্টারশিপ মিল্ক পাউডারের মতো পণ্যগুলো ছিল সবচেয়ে বেশি বিক্রিত।

অন্যদিকে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে লক্ষ্য করা গেছে বড় ধরনের পরিবর্তন। মোট লেনদেনের অর্ধেকেরও বেশি সম্পন্ন হয়েছে ব্যাংক কার্ড ও এমএফএস-এর মাধ্যমে। এ ছাড়া দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম মোট বিক্রয়ের ২০ শতাংশ অবদান রাখে, যা কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা আরও শক্তিশালী করেছে।

দারাজ বাংলাদেশের এমডি বেন ই বলেন, “গ্রাহক আস্থা, ব্র্যান্ড পার্টনারশিপ এবং সেলারদের নিষ্ঠাই আমাদের এই অর্জনের মূল শক্তি।” দেশব্যাপী সফল ডেলিভারি ও গ্রাহক সাশ্রয়ের মাধ্যমে দারাজ আবারও প্রমাণ করেছে—১১.১১ এখন দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

Recent Comments