Saturday, July 11, 2026
Home জাতীয় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করলেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বঙ্গভবনের সকল মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

জুমার নামাজে রাষ্ট্রপতি বঙ্গভবন জামে মসজিদে অংশ নেন। এসময় তাঁর সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরাও উপস্থিত ছিলেন। নামাজ শেষে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির দোয়া পরিচালনা করেন, যেখানে খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্যও প্রার্থনা করা হয়।

এরই মধ্যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিদেশি ও স্থানীয় চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশ ভ্রমণের উপযোগী ঘোষণা করেছে। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ঢাকা ছাড়ার আগে তাঁর শেষ স্বাস্থ্য পরীক্ষা এভারকেয়ার হাসপাতালে সম্পন্ন করা হবে।

৮০ বছর বয়সী এই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর থেকে এভারকেয়ারের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। লন্ডনে পৌঁছানোর পর তাকে সরাসরি লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়া হবে। সেখানে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা’কে গ্রহণ করবেন বলে জানা গেছে।

চিকিৎসার উদ্দেশে চলতি বছরের শুরুতেও খালেদা জিয়া চার মাস লন্ডনে অবস্থান করেছিলেন।

 

জিয়ে দিতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments