Wednesday, June 17, 2026
Home কর্পোরেট পূবালী ব্যাংক চালু করল মাস্টারকার্ডের তিন প্রিমিয়াম ক্রেডিট কার্ড

পূবালী ব্যাংক চালু করল মাস্টারকার্ডের তিন প্রিমিয়াম ক্রেডিট কার্ড

পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য উন্নত সুবিধা, নিরাপদ পেমেন্ট ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করতে মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে তিনটি প্রিমিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে।

এর মধ্যে দুটি কনজিউমার ক্রেডিট কার্ড ও একটি করপোরেট ক্রেডিট কার্ড। নতুন কনজিউমার কার্ডগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড ও টাইটেনিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ড, যা কন্ট্যাক্টলেস প্রযুক্তি, মাল্টি-কারেন্সি সাপোর্ট ও অত্যাধুনিক সিকিউরিটি ফিচারসহ বহুমুখী সুবিধায় সমৃদ্ধ। প্রিমিয়াম ক্রেডিট কার্ডগুলো উন্মোচন উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় পূবালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ ইছা ও মো. শাহনেওয়াজ খান এবং মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments