Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য টিসিবির জন্য ২৪৬ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

টিসিবির জন্য ২৪৬ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ২৪৬ কোটি ৫ লাখ টাকার ভোজ্য তেল এবং মসুর ডাল কিনছে সরকার। এর মধ্যে ১০৪ কোটি টাকার মসুর ডাল এবং ১৪২ কোটি ৫ লাখ টাকার ভোজ্য তেল রয়েছে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত দুটি প্রস্তাবের অনুমোদন দেওয় হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ৪০ লাখ লিটার রাইস ব্রান অয়েল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই তেল কিনতে খরচ হবে ৬৩ কোটি ৪৪ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫৮ টাকা ৫০ পয়াস। আগের মূল্য ছিল ১৫৬ টাকা ২৫ পয়সা। মজুমদার প্রডাক্টস লিমিটেড এবং মজুমদার ব্রান অয়েল লিমিটেড থেকে এ তেল কেনা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবর পরিপ্রেক্ষিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোনদ দেওয়া হয়েছে। বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড থেকে এই তেল কিনতে মোট খরচ হবে ৭৮ কোট ৬১ লাখ টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৫৭ টাকা ২২ পয়সা। এর আগের মূল্য ছিল ১৫৪ টাকা ২৯ পয়সা।

অপর এক প্রস্তাবে টিসিবির জন্য ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নাবিব নাবাব ফুডস থেকে এই ডাল কিনতে মোট খরচ হবে ১০৪ কোটি টাকা। প্রতি কেজির দাম পড়বে ১০৪ টাকা। আগের দাম ছিল ১১২ টাকা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments