Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য এসেনসিয়াল ড্রাগস থেকে সরাসরি কেনা হবে ২২ প্রকার ওষুধ

এসেনসিয়াল ড্রাগস থেকে সরাসরি কেনা হবে ২২ প্রকার ওষুধ

দেশের ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ৬৯ হাজার ৩৭৫ কার্টনে ২২ প্রকার ওষুধ সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই ওষুধ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৩ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এই ওষুধ কেনার অনুমোন দেওয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক দেশের ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে ৬৯ হাজার ৩৭৫ কার্টনে ২২ প্রকার ওষুধ সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ পিপিপি ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

একই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অসমাপ্ত কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়নাধীন ‘মুজিব থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে গোপন নথি অবলম্বনে ধারাবহিক তথ্যচিত্র নির্মাণ কাজের মেয়াদ ২০২৩ সালের ১৬ ডিসেম্বরের পরিবর্তে ২০২৪ সালের ২৬ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অসমাপ্ত কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়নাধীন আগরতলা ষড়যন্ত্র মামলার ওপর ভিত্তি করে ড্রামা ও ওয়েব সিরিজ ‘স্বাধীনতা বীর সন্তান’ শিরোনামে শহীদ বুদ্ধিজীবীদের ওপর বিশেষ ডকুমেন্টারি নির্মাণ কর্মসূচির মেয়াদ ২০২৩ সালের ১৬ ডিসেম্বরের পরিবর্তে ২০২৪ সালের ২৬ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমিতে পাঁচ তারকা হোটেল স্থাপনের প্রকল্পটি পিপিপি তালিকা থেকে প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments