Friday, May 1, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের নিয়মিত বোর্ড সভা ২৪ নভেম্বর ২০২৫, সোমবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি, সেবা বিস্তার এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিলসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন এবং শরীআহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।

সভায় ব্যাংকিং খাতের সাম্প্রতিক পরিবর্তন, প্রযুক্তি-ভিত্তিক সেবা শক্তিশালীকরণ, গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে নতুন কৌশল প্রণয়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। ব্যাংকের সুশাসন, স্বচ্ছতা ও শরীআহ-সম্মত কার্যক্রম আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে গ্রাহকসেবা উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়ে সভা সমাপ্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মে দিবস...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

Recent Comments