Tuesday, June 16, 2026
Home জাতীয় ই-পারিবারিক আদালত দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করবে

ই-পারিবারিক আদালত দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করবে

ই-পারিবারিক আদালত ব্যবস্থা দেশের বিচারসেবায় এক নতুন অধ্যায় তৈরি করবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ ভোগান্তি ও অনিয়ম কমানোর পাশাপাশি মামলার নিষ্পত্তির গতি বাড়াবে।

সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারই এখন সময়ের দাবি। “প্রধান উপদেষ্টা অনেক কাজই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পন্ন করেন। অর্থাৎ প্রযুক্তি দ্রুততা বাড়ায়। তাই বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর অত্যাবশ্যক,” উল্লেখ করেন তিনি।

আইন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্কারের দিক তুলে ধরে ড. আসিফ নজরুল জানান, মন্ত্রণালয় ইতোমধ্যে ২১টি রিফর্ম বাস্তবায়ন করেছে। এসব উদ্যোগ টেকসই করতে পরবর্তী সরকারগুলোর এগিয়ে আসার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন।

পারিবারিক মামলাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার বিষয়ে তিনি আরও জানান, বর্তমানে ২০ জেলায় ই-পারিবারিক আদালত চালু হয়েছে। দায়িত্ব হস্তান্তরের আগে দেশের সব জেলা—মোট ৬৪টিতে—এই সেবা চালু করার লক্ষ্য রয়েছে সরকারের।

তিনি আশা প্রকাশ করেন, ই-পারিবারিক আদালত পুরোপুরি কার্যকর হলে আগামী পাঁচ বছরে পারিবারিক মামলার জট কমপক্ষে ৫০ শতাংশ হ্রাস পেতে পারে। প্রযুক্তিভিত্তিক বিচারসেবা শুরু হওয়ায় সাধারণ মানুষ আরও দ্রুত ও স্বচ্ছ সেবা পাবেন বলেও তিনি মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড....

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

Recent Comments