Saturday, June 27, 2026
Home পুঁজিবাজার বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন শুরু ৮ জানুয়ারি

বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন শুরু ৮ জানুয়ারি

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা বেস্ট হোল্ডিংসের (লা মেরিডিয়ান) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু আগামী ৮ জানুয়ারি। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

এদিকে গত ২০ নভেম্বর বিকাল ৪টা থেকে ২৩ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত কোম্পানিটির বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির কাট-অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করেছে।

নিলামে ৮৩ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সর্বোচ্চ ৩৫ টাকা করে দর প্রস্তাব করে। আর সর্বনিম্ন ২০ টাকা করে ১জন দর প্রস্তাব করে।

বেস্ট হোল্ডিংসের কাট-অফ প্রাইস থেকে ৩০% ডিসকাউন্টে বা ২৪ টাকায় আইপিওতে সাধারন বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে।

এর আগে গত ১০ অক্টোবর শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলনের জন্য বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির সূত্র মতে, বেস্ট হোল্ডিংস লিমিটেড পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ৩৫০ কোটি টাকা তুলবে। এই টাকা দিয়ে কোম্পানিটি বিল্ডিং এবং অন্যান্য সিভিল ওয়ার্ক, স্থানীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ, দায় পরিশোধ এবং আইপিও’র খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ শে জুন, ২০২৩ সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়নসহ শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫৬.৩৪ টাকা। পুন:মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৩২.২৬ টাকা, শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ১.২৪ টাকা এবং বিগত ৫ বছরের গড় হারে শেয়ার প্রতি মুনাফা ০.৯৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শান্তা ইক্যুইটি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

উল্লেখ, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments