Friday, July 17, 2026
Home জাতীয় দেশে ফিরলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়া অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার মধ্যরাতে একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

২ নভেম্বর পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে যান ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের এই অধ্যাপক। সফরকালে ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে বাংলাদেশের মূল সংবিধান ও পরবর্তী সংশোধনীগুলো কীভাবে রাষ্ট্রের পরিচয় নির্ধারণে প্রভাব ফেলেছে এবং তা রাজনীতি ও সমাজে কী ধরনের বিভাজন তৈরি করেছে—এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ৩১ অক্টোবর কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দুটি দফায় সংলাপ করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করে কমিশন। ২৭ অক্টোবর সনদ বাস্তবায়নের জন্য কমিশন সরকারের কাছে সুপারিশ জমা দেয়। পরবর্তীতে ১৩ নভেম্বর সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ জারি করে।

একই দিনে অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেশে ফিরে তিনি গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র সফরের সময় বিশ্ববিদ্যালয়ের ছুটিসংক্রান্ত কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তৃতা প্রদানই ছিল তাঁর সফরের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, সফর চলাকালেই বিশেষ সহকারী হিসেবে নিয়োগের খবর তিনি জানতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments