Wednesday, June 24, 2026
Home পুঁজিবাজার আইসিবির প্রথম প্রান্তিক প্রকাশ

আইসিবির প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। প্রকাশিত তথ্যমতে, প্রান্তিক শেষে আইসিবি শেয়ারপ্রতি ১ টাকা ৭৭ পয়সা লোকসান করেছে। আগের বছরের একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল শেয়ারপ্রতি ৮৭ পয়সা। অর্থাৎ, বছরে তুলনামূলকভাবে লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ।

আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহ (অপারেটিং ক্যাশ ফ্লো) নেতিবাচক থেকে আরও খারাপ অবস্থায় গেছে। চলতি প্রান্তিকে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ২ টাকা ২৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাইনাস ১ টাকা ৮০ পয়সা।

এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭৯ পয়সা। বাজার বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়া এবং লেনদেনের ধীরগতি আইসিবির আর্থিক ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments