বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক পিএলসির সহযোগিতায় রংপুরে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কার্যক্রম সম্প্রসারণ-বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা মিলনায়তনে সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. আলী মাহমুদ, পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ক্রিস্টোফার হিমেল রিছিল ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক (পেমেন্ট সিস্টেমস) রাফেজা আখতার কান্তা। এ সময় আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ডিএমডি মো. শাহনেওয়াজ খান, জেনারেল ব্যাংকিং ও অপারেশনের জিএম মো. ফয়জুল হক শরীফ, ডিজিএম ও এডিসির প্রধান মো. রবিউল আলম এবং রংপুর অঞ্চল প্রধান ও ডিজিএম মো. আলতাব হোসেনসহ সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা।


