Friday, July 3, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারে ফান্ড আনছে ইমারজিং গ্লোবাল এএমসি

পুঁজিবাজারে ফান্ড আনছে ইমারজিং গ্লোবাল এএমসি

পুঁজিবাজারে ফান্ড আনছে ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের লিমিটেড। ফান্ডটির প্রাথমিক আকার হবে ২৫ কোটি টাকা। তবে পরবর্তীতে এটি আরও বাড়ানো হবে।

প্রস্তাবিত ফান্ডটির স্পন্সর-ডিআইটি আইডিয়াল ট্রাষ্ট কোওপারেটিভ লিমিটেড, ট্রাষ্টি হিসেবে কাজ করবে বিজিআইসি এবল কাস্টোডিয়ান হিসেবে থাকবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আইসিবি ক্যাপিটালের সাথে প্রস্তাবিত ফান্ডটি কাস্টোডিয়ান চুক্তি হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আইসিবি ক্যাপিট্যাল মনেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন এবং ফান্ড ম্যানেজার ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর।

অনুষ্ঠানে আইসিবির নব নিযুক্ত চেয়ারম্যান ড. সুর্বন বড়ুয়া মিচ্যুয়াল ফান্ডের গুরুত্ব তুলে ধরেন এবং তিনি উল্লেখ করেন কোওপারেটিভ সোসাইটি গুলো যদি এই ফান্ডের সাথে সম্পৃক্ত করা যায় তাহলে পুঁজিবাজারে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এর ফলে আগামীতে পুঁজিবাজার নতুন গতি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, ইজিএএমলের এডভাইজার পংকজ কুমার মুৎসুদ্দী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মুরগির দাম বৃদ্ধি, সবজিতে নেই বাড়তি চাপ

রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়ে ভোক্তাদের ব্যয় আরও বাড়িয়েছে। একই সঙ্গে কয়েক সপ্তাহ আগে বাড়ানো চালের দামও অপরিবর্তিত রয়েছে। তবে পর্যাপ্ত...

৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির মাধ্যমে তারা জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে দায়িত্ব...

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments