Sunday, May 31, 2026
Home জাতীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত: পররাষ্ট্র মন্ত্রণালয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযথার্থ’ এবং ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, “আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়।”

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বক্তব্যে “সতর্ক” থাকার পরামর্শ দেন। শুক্রবার সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট সাক্ষাৎকারটি প্রকাশ করে।

এ বিষয়ে মুখপাত্র মাহবুবুল আলম বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।”

তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক পরিচালনা করে সার্বভৌম সমতা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। “বাংলাদেশ বিশ্বাস করে ভিন্নমত বা দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও সম্মানজনক সংলাপের মাধ্যমেই সমাধান করা সম্ভব।”

সাক্ষাৎকারে রাজনাথ সিং আরও বলেন, ভারত বাংলাদেশ সঙ্গে কোনো “টানাপোড়েন বা দ্বন্দ্ব” চায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments