Saturday, June 27, 2026
Home কর্পোরেট এমটিবি ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো ‘বিশ্ব সাদা ছড়ি দিবস’

এমটিবি ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো ‘বিশ্ব সাদা ছড়ি দিবস’

অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন চলাফেরার প্রতীক হিসেবে সাদা ছড়ির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)–এর সঙ্গে যৌথভাবে ‘বিশ্ব সাদা ছড়ি দিবস ২০২৫’ পালন করেছে।

রবিবার (০৯ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এ বছরের প্রতিপাদ্য ছিল “সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”, যার মাধ্যমে সমাজে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতা, মর্যাদা ও অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে।

আয়োজনটির উল্লেখযোগ্য অংশ ছিল এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি, ব্রেইল কিট ও সহায়ক ডিভাইস বিতরণ।
পরবর্তীতে দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি, প্রবেশাধিকার বৃদ্ধি এবং জীবনের প্রতিবন্ধকতা দূরীকরণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী, সহযোগী গোলাম রাব্বানী এবং সিএসআইডি–এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments