Thursday, June 25, 2026
Home জাতীয় শিক্ষকদের বেতন–দাবিতে শাহবাগে কলম বিরতির কর্মসূচি

শিক্ষকদের বেতন–দাবিতে শাহবাগে কলম বিরতির কর্মসূচি

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ কলম বিসর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা এই ঘোষণা দেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামছুদ্দিন মাসুদ বলেন, “আমাদের সচিব ও উপদেষ্টাদের হয়তো কলম নেই, তাই সহকারী শিক্ষকদের প্রজ্ঞাপনে সই হচ্ছে না। আমরা আজ কলম সমর্পণ করব, যাতে তারা আমাদের দাবি বাস্তবায়ন করতে পারেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম-শাহীন) সভাপতি প্রধান শিক্ষক আবুল কাসেম, (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, সহকারী শিক্ষক সমিতির সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক প্রাথমিক শিক্ষক।

শিক্ষকরা জানান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা যেমন উপ-পরিদর্শক, নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বা ইউনিয়ন সচিবরা দশম গ্রেডে বেতন পান। অথচ সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনও ১১তম গ্রেডে রয়েছেন।

তারা অভিযোগ করেন, আন্দোলনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল এবং গত ৭ আগস্ট অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। তবে অর্থ মন্ত্রণালয় তা পে-কমিশনে পাঠায়, যারা বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে বলে জানায়। ফলে শিক্ষকরা আবারও দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামছেন।

তিন দফা দাবিগুলো হলো— সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। শিক্ষকদের একাংশের পূর্বের অনশন কর্মসূচি স্থগিত থাকলেও এবার তারা দাবি আদায়ে আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments