Sunday, June 14, 2026
Home জাতীয় সুপ্রিম কোর্টের যে ১০ আইনজীবীকে প্রার্থী করলো বিএনপি

সুপ্রিম কোর্টের যে ১০ আইনজীবীকে প্রার্থী করলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পেশাজীবী শ্রেণির অনেকেই ছিলেন। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন আইনজীবীরা। অনেকেই ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করতে চাইলেও, ২৩৭ আসনের মধ্যে সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবীকে প্রার্থী করেছে বিএনপি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ১০টি আসনে সুপ্রিম কোর্টের আইনজীবীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

বিএনপির প্রার্থী তালিকায় থাকা সুপ্রিম কোর্টের আইনজীবীরা হলেন: ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন – নোয়াখালী-১ আসন; ব্যারিস্টার কায়সার কামাল – নেত্রকোণা-১ আসন; অ্যাডভোকেট ফজলুর রহমান – কিশোরগঞ্জ-৪ আসন; অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী – মাগুরা-২ আসন; ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী – কুষ্টিয়া-২ আসন; ব্যারিস্টার নওশাদ জমির – পঞ্চগড়-১ আসন; অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল – নাটোর-১ আসন; ব্যারিস্টার মীর হেলাল – চট্টগ্রাম-৫ আসন; ব্যারিস্টার হাসান রাজিব প্রধান – লালমনিরহাট-১ আসন; অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী – সিলেট-৬ আসন।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রম...

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে...

আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা...

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

Recent Comments