Saturday, June 13, 2026
Home পুঁজিবাজার তিন প্রান্তিকে বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে প্রায় ২৮%

তিন প্রান্তিকে বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে প্রায় ২৮%

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিগারেট বিক্রি কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবিসি)। কোম্পানির সিগারেট বিক্রি কমেছে ১ হাজার ৪০৬ কোটি ৬০ লাখ শলাকা বা ২৭ দশমিক ৯৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটি বিক্রি করেছে ৩ হাজার ৬২৩ কোটি ৯০ লাখ শলাকা, যা আগের হিসাব বছরের ৫ হাজার ৩০ কোটি ৫০ লাখ শলাকার তুলনায় অনেক কম।

তবে বিক্রি কমলেও আয় বেড়েছে। প্রতিবেদনে দেখা যায়, তিন প্রান্তিকে কোম্পানির মোট আয় দাঁড়িয়েছে ৩২ হাজার ৯০৬ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৩০ হাজার ৮৪৩ কোটি টাকা। আয় বৃদ্ধির পরও নিট মুনাফা কমে দাঁড়িয়েছে ৭২০ কোটি টাকায়, যা আগের বছরে ছিল ১ হাজার ৩২৩ কোটি টাকা—অর্থাৎ মুনাফা কমেছে প্রায় ৪৫ দশমিক ৫৪ শতাংশ।

বিএটিবিসি জানিয়েছে, বিক্রি হ্রাস, শুল্ক বৃদ্ধি এবং ঢাকার কারখানা স্থানান্তরজনিত অতিরিক্ত ব্যয়ের কারণে মুনাফা কমেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৪৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৫ টাকা ২২ পয়সা।

এর আগে ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়—১৫০ শতাংশ অন্তর্বর্তী ও ১৫০ শতাংশ চূড়ান্ত। ঐ বছরে কোম্পানির ইপিএস ছিল ৩২ টাকা ৪২ পয়সা এবং এনএভিপিএস ছিল ১০৬ টাকা ৮৮ পয়সা।

বিএটিবিসির দীর্ঘমেয়াদি ঋণমান ‘ট্রিপল এ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-ওয়ান’ হিসেবে মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই বহুজাতিক কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন ৫৪০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৫ হাজার ২২৪ কোটি ৬০ লাখ টাকা। মোট শেয়ারের ৭২ দশমিক ৯১ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের হাতে, সরকারের কাছে দশমিক ৬৪, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ১১, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৪৩ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮ দশমিক ৬১ শতাংশ শেয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments