Wednesday, June 24, 2026
Home পুঁজিবাজার ইউনাইটেড পাওয়ার জেনারেশনের লভ্যাংশ ঘোষণা

ইউনাইটেড পাওয়ার জেনারেশনের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০২৫-এ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি সমন্বিতভাবে প্রতি শেয়ারে আয় (ইপিএস) করেছে ২০ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের ১৪ টাকা ১ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। একই সময়ে কোম্পানির প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৮৯ পয়সা

পর্ষদ সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের উপস্থিতি ও ভোটাধিকার নিশ্চিত করতে ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments