Sunday, June 28, 2026
Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না রাশিয়া: পুতিন

যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না রাশিয়া: পুতিন

যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে মস্কো কখনো নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেছেন, রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা হলে এর জবাব হবে ‘অত্যন্ত কঠোর’।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রেসিডেন্ট পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা রাশিয়ার প্রতি ‘অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ’, যার ‘কিছু প্রভাব’ পড়বে ঠিকই, তবে তা রাশিয়ার সামগ্রিক অর্থনৈতিক স্থিতি নষ্ট করতে পারবে না।

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার জ্বালানি খাত এখনো শক্তিশালী অবস্থানে আছে। পুতিনের ভাষায়, ‘এটি নিঃসন্দেহে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার একটি প্রচেষ্টা। কিন্তু কোনো আত্মসম্মানবোধসম্পন্ন দেশ বা জনগণ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।’

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকওইল–এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর রাশিয়ার বিরুদ্ধে এটিই প্রথম মার্কিন নিষেধাজ্ঞা।

পুতিন বলেন, বিশ্ব জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বেড়ে যাবে, যা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য অস্বস্তিকর হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সীমাবদ্ধতা তুলে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তাদের দেশ ৩ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করার প্রচেষ্টা’। তিনি বলেন, ‘সংলাপ সব সময়ই মুখোমুখি সংঘাত বা যুদ্ধের চেয়ে ভালো। আমরা সব সময় সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে।’

তবে পুতিন সতর্ক করে বলেন, যদি ইউক্রেন যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায়, তাহলে তার জবাব হবে ‘অত্যন্ত শক্তিশালী, অভূতপূর্ব মাত্রার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’

স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, তারা বারবার সংস্কারের দাবি তুললেও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নিয়ে...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর...

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

Recent Comments