Monday, May 4, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারে দরপতন

পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ( ৮নভেম্বর) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনভর সূচক ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ২ দশমিক ৮৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ফলে সোম, মঙ্গল ও বুধবার টানা তিনদিন নেতিবাচক ধারায় পুঁজিবাজারে লেনদেন হলো।

ডিএসইর তথ্য মতে, আজ ডিএসইতে ৩০২টি প্রতিষ্ঠানের ১২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৮৪৪টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের হাতবদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ২ লাখ ৯৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন কমেছে।

ডিএসইতে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ১০২টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৫৫টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ৮৮ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১ দশমিক ৪৪পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৯ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল এপেক্স ফুটওয়ারের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার।

এরপরের তালিকায় রয়েছে খুলনা পাওয়ার প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং, এমারেল অয়েল, সিভিও পেট্রোকেমিক্যাল, আরডি ফুড, মনোস্পল পেপার, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ মিউচুয়াল ফান্ড এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৮ পয়েন্টে। সিএসইতে ১৪৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৬০টির ও অপরিবর্তিত রয়েছে৫৬টির।

দিন শেষে সিএসইতে ৫ কোটি৫৪ লাখ ৯ হাজার ৮৩৩টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৮০ লাখ ৪ হাজার ৯৩৭ টাকার শেয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লাখ হেক্টর কৃষিজমি প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরগুলোতে এবারের বোরো মৌসুম ভয়াবহ বিপর্যয়ে পড়েছে। অকাল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাত জেলার বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে লক্ষাধিক...

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোট ১৭ জন কর্মকর্তাকে এই সিদ্ধান্তের আওতায়...

কার্যালয় স্থানান্তরে ডিএসইর সঙ্গে বিএপিএলসির চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের কার্যালয় নিকুঞ্জে ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে ডিএসই ও বিএপিএলসির...

আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্সের মধ্যে চুক্তি

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং আকিজ রিসোর্সের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।...

Recent Comments