Sunday, June 7, 2026
Home অর্থ-বানিজ্য শাহজালাল বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ কাস্টম হাউজের

শাহজালাল বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ কাস্টম হাউজের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ১৮ অক্টোবর সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের ব্যবস্থা নিতে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

সোমবার (২০ অক্টোবর) বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা কাস্টম হাউজের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের উপস্থিতিতে কাস্টম হাউজের সম্মেলন কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিশনার আমদানিকারক ও তাদের প্রতিনিধি (সিএন্ডএফ এজেন্ট)দের প্রতি আহ্বান জানান, বন্দরে পণ্য অবতরণের আগে প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রাখতে এবং সম্ভব হলে একই দিনে ডেলিভারি গ্রহণ করতে। তিনি জানান, পর্যাপ্ত সংরক্ষণ ও নিরাপত্তার অভাবে আমদানিকৃত পণ্য ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খালাস করতে হবে।

পণ্য ডেলিভারিসংক্রান্ত সহায়তার জন্য দুই জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তারা হলেন— ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার কামরুল হাসান ও বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের ম্যানেজার (ইমপোর্ট অপারেশন) ফিরোজ সালাউদ্দিন।

এ ছাড়া বিজিএমইএর পক্ষ থেকে সদস্যদের সহায়তায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নামও জানানো হয়েছে। তারা হলেন— সিনিয়র সহকারী সচিব সাজ্জাদ মাহমুদ ও সহকারী সচিব মো. বশিরউল্লাহ।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডজনিত সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রেখে দ্রুত পণ্য খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী...

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

Recent Comments