Sunday, June 7, 2026
Home জাতীয় ইসির ৩৩৪ কর্মচারীর পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ

ইসির ৩৩৪ কর্মচারীর পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ

২০২৩-২৪ সালে নিয়োগ প্রাপ্ত ইসির ৩৩৪ জন কর্মচারীর পুলিশ ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ৩০ অক্টোবরের মধ্যে পুলিশ প্রত্যয়নসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট অফিস প্রধানের কাছে জমা দিতে হবে।

সোমবার (২০ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরে নিয়োগ পাওয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৩৩৪ জন কর্মচারীর পুলিশ প্রত্যয়ন সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী তাঁদের চরিত্র, পূর্ব কার্যকলাপ, শিক্ষাগত যোগ্যতা ও নিজ জেলা সম্পর্কিত তথ্য যাচাই করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
যে নির্দেশনাগুলো মানতে হবে-(ক) সংশ্লিষ্ট কর্মচারীদের ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট স্ব-স্ব অফিস প্রধানের কাছে দাখিল করতে হবে।

(খ) নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরতদের ফরম ও কাগজপত্র জনবল ব্যবস্থাপনা-২ শাখা থেকে সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়ে কর্মরতদের ফরমে স্বাক্ষরপূর্বক ১০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীর স্থায়ী ঠিকানার জেলা পুলিশ সুপারের বরাবর পাঠাতে হবে।

(গ) প্রত্যয়ন সম্পন্ন হওয়ার পর কাগজপত্রের এক সেট সত্যায়িত কপি সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণ এবং মূল কপি জনবল ব্যবস্থাপনা-২ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অন্য এক অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত হয়ে বিভিন্ন পদে কর্মচারীদেরও পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী...

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

Recent Comments