শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামী ২৭ অক্টোবরবোর্ড সভা আহ্বান করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের এই সভা অনুষ্ঠিত হবে **বিকেল ৫টায়, যা অনুষ্ঠিত হবে কোম্পানির প্রধান কার্যালয়ে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


