Wednesday, June 24, 2026
Home অর্থ-বানিজ্য শাহজালালে অগ্নিকাণ্ড: বিকল্প স্থানে পণ্য খালাস কার্যক্রম শুরু

শাহজালালে অগ্নিকাণ্ড: বিকল্প স্থানে পণ্য খালাস কার্যক্রম শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর আপাত ভিত্তিতে বিকল্প স্থানে পণ্য খালাস কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জিএসই মেইনটেনেন্স এলাকাকে অস্থায়ীভাবে পণ্য সংরক্ষণের জন্য নির্ধারণ করেছে।

জানা গেছে, কাস্টমস কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই স্থানে পণ্যের কায়িক পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি বিমানবন্দরের ৯ নম্বর গেটে ‘এএসওয়াইসিইউডিএ ওয়ার্ল্ড’ সিস্টেমের সংযোগ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে পণ্যের খালাস প্রক্রিয়া চালু করা হয়েছে।

আজ (১৯ অক্টোবর) এনবিআরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্যক্রম দ্রুত পুনরায় চালু করতে সমন্বিতভাবে কাজ করছে কাস্টমস, সিভিল এভিয়েশন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা। রফতানিকারক ও আমদানিকারকদের সুবিধার্থে বিকল্প স্থানে কার্যক্রম সচল রাখার পাশাপাশি পণ্য শনাক্তকরণ, পরীক্ষণ ও ছাড়পত্র প্রদানে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক...

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি চারটি হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বেস্ট...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে...

Recent Comments