Tuesday, June 23, 2026
Home কর্পোরেট রূপালী ব্যাংকে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

রূপালী ব্যাংকে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসিতে “গ্রাহক সেবা পক্ষ” পালন কর্মসূচী শুরু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কবীরের উপস্থিতিতে ১৯ অক্টোবর থেকে ২ নভম্বের ২০২৫ পর্যন্ত চলমান এই কর্মসূচীর সারাদেশে একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বুদ্ধিবৃত্তিক ও নৈতিকতার সমন্বয়ে তরুন প্রজন্ম গড়ে তুলতে হবে; তাহলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বছরব্যাপী গ্রাহক সন্তুষ্টি বজায় রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

গ্রাহক সেবা পক্ষ পালনের অংশ হিসেবে এই অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহীর নিয়ামতপুর শাখার ৮ জন এবং রংপুরের মাহিগঞ্জ শাখার ১০ জন তরুন কৃষকের মাঝে সরাসরি কৃষি ঋণ বিতরণ করা হয়। পক্ষব্যাপী চলমান এই কর্মসূচীতে উত্তম সেবা নিশ্চিত করতে রূপালী ব্যাংকের ৫৮৬টি শাখা ও ৩৬টি উপশাখায় ব্যানার স্থাপনের মাধ্যমে “অভ্যর্থনা ও তথ্য ডেস্ক” চালু করার পাশাপাশি গ্রাহকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে অভিযোগ ও পরামর্শ গ্রহন করা হবে এবং অভিযোগ নিষ্পত্তিকরণ ও পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা, মো. মইন উদ্দিন মাসুদ ও আবু নাসের মোহাম্মদ মাসুদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন ব্যাংকের সকল বিভাগয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, জোনাল ম্যানজোর, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়ন সহজ করতে সিটি ব্যাংক, মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা

সিটি ব্যাংক পিএলসি, মিল্ক ভিটা এবং অ্যাগ্রোশিফট সম্প্রতি একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলে দেশের...

ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান আইবিসিএফ’র

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর নির্বাহী কমিটি এবং টাস্ক কমিটির সম্মিলিত সভা গত বৃহস্পতিবার (১৮ জুন) আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে...

জানুয়ারি–মার্চে ৬৬৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি মেটলাইফের

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬৬৯ কোটি টাকার বেশি বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এই প্রান্তিকে দেশের সব জীবন বিমা প্রতিষ্ঠানের মধ্যে এটিই...

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিংয়ে চলমান রাষ্ট্রীয় সফরে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হতে আজ মঙ্গলবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ মঙ্গলবার...

Recent Comments