Sunday, April 19, 2026
Home কর্পোরেট ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় ফরিদপুরে দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালী, সেমিনার ও...

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় ফরিদপুরে দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালী, সেমিনার ও স্টল প্রদর্শন

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় “ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন” উপলক্ষ্যে ফরিদপুর জেলায় দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী ১২ অক্টোবর ২০২৫, রবিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে বর্ণাঢ্য র‌্যালী সরকারি রাজেন্দ্র কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর শিশু একাডেমিতে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে গভর্ণর মহোদয়ের স্বাগত বক্তব্য সংবলিত ভিডিও প্রদর্শন এবং “ক্যাশলেস বাংলাদেশ” উদ্যোগ সম্পর্কিত একটি উপস্থাপনা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো: পারওয়েজ আনজাম মুনির।

এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তন্ময় ইসলাম। গ্রাহকদের মধ্য থেকে অভিজ্ঞতা বর্ণনা করেন শতনীড়ের নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন, ক্যাম্পাস ক্যাফের স্বত্বাধিকারী তূর্য্য ও ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম মানসুর। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ, অন্যান্য ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পেশার অংশীজন, শিক্ষক-শিক্ষার্থী ও মার্চেন্টরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে আগত অতিথিগণ সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বাংলা-কিউ-আর অধিভুক্ত ১৭টি ব্যাংকের ২০টি স্টল পরিদর্শন করেন।  প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “সকল লেনদেন ডিজিটাল করতে পারলে আমাদের নগদ টাকার প্রয়োজনীয়তা কমে যাবে এবং জীবনযাত্রা আরো সহজ হবে।” তিনি সাধারণ মানুষের কাছে ক্যাশলেস বাংলাদেশ গড়ার বার্তা পৌছে দেয়ার জন্য সবাইকে আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments