Friday, June 5, 2026
Home অর্থ-বানিজ্য অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। আজ রোববার (৫ অক্টোবর ২০২৫) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে একচ্ছত্র নিয়োগ বাণিজ্য হয়েছে। শুধু চট্টগ্রাম থেকেই ৭ হাজারের বেশি প্রার্থী নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে ৪৫০০ জনেরও বেশি পটিয়া উপজেলার। দেশের অন্যান্য জেলার প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। বক্তাদের দাবি, এস আলম গ্রুপ ব্যাংকের সেবার মান নষ্ট করে চট্টগ্রামের আঞ্চলিক প্রার্থীদের চাকরিতে ঢুকিয়েছে, যারা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং শুদ্ধ সেবা দিতে ব্যর্থ।

 

এসময় তারা সতর্ক করে বলেন, অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণ না করলে গ্রাহকরা ইসলামী ব্যাংকের প্রতি আস্থা হারাবে। দেশের সব জেলার যোগ্য প্রার্থীদের সুযোগ দিতে হবে।

 

মানববন্ধনে ব্যবসায়ী শাহিন আহমেদ খান, মো. মোতাসিম বিল্লাহ, মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট ওয়লিউল্লাহ, হাফিজুর রহমান ও ডিএম শওকত আলী বক্তব্য দেন। সচেতন পেশাজীবী গ্রুপ, ইসলামী ব্যাংক সিবিএ ও সচেতন ব্যাংকার সমাজও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।

 

প্রসঙ্গত, সম্প্রতি ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা যাচাইয়ে পরীক্ষা আয়োজন করে। ৫৩৮৫ জনকে পরীক্ষায় অংশ নিতে বলা হলেও ৪৯৭১ জন তা বর্জন করে। মাত্র ৪১৪ জন অংশ নেয়। পরীক্ষায় অংশ না নেয়ায় অনেককে ওএসডি করা হয়েছে এবং প্রায় ৪০০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বক্তারা অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালুর আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়াতে দেশটির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে...

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে চলমান তাপপ্রবাহও...

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

Recent Comments