Friday, June 5, 2026
Home অর্থ-বানিজ্য ছুটি ও বৃষ্টির প্রভাবে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

ছুটি ও বৃষ্টির প্রভাবে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

গতকাল রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

রাজধানীতে সবজি ও কাঁচামরিচের বাড়তি দাম নিয়ে বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে। বৃষ্টিতে মরিচ গাছ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে দাবি বিক্রেতাদের।

গতকাল বাজারে কাঁচা পেঁপে ২৫-৩০ টাকা কেজি, লাউ ৬০-৭০, টমেটো ১৪০-১৬০, ইন্ডিয়ান গাজর ১২০-১৪০, দেশী শসা ৮০ ও হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া লেবুর হালি ১৫-৩০ টাকা, ধনে পাতা ৩৫০, কাঁচকলা হালি ৪০, চালকুমড়া প্রতি পিস ৬০, ক্যাপসিকাম ৪০০, কাঁকরোল ১০০, মূলা ৮০, শিম ২০০ ও মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হয়।

দুর্গা পূজার ছুটির কারণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল। সঙ্গে ছিল বৈরী আবহাওয়া। এ অবস্থায় পাঁচদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১৪০ টাকা করে।

গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে কাঁচামরিচের সংকট। পাঁচদিন আগে দেশীয় কাঁচামরিচ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বণিক বার্তাকে বলেন, ‘আগে ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে বাজারে সরবরাহ ভালো থাকায় দাম কম ছিল। কিন্তু দুর্গা পূজার কারণে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে। ফলে বাজারে দেশীয় কাঁচামরিচের ওপর চাপ বেড়েছে। সরবরাহ কমায় দাম বাড়তে শুরু করেছে।’

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিতভাবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করছিলাম। এতে বাজারে পণ্যটির দাম কমতির দিকে ছিল। পূজার বন্ধের আগে আমরা বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ প্রকারভেদে ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি করেছিলাম। পূজার কারণে গত ২৮ সেপ্টেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ। দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও কাঁচামরিচ আমদানি হচ্ছে না। পূজার ছুটি শেষে শনিবার (আজ) থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারো কাঁচামরিচ আমদানি শুরু হলে পণ্যটির দাম কমে আসবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

ব্যবসায়ীদের এখনো আস্থা ফেরেনি: সংবাদ সম্মেলনে সিপিডি

রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই দূর হলেও দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।...

দুদক পুনর্গঠন প্রক্রিয়া শুরু

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন ও নতুন কমিশন গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে কমিশনের ক্ষমতা, কাঠামো ও কার্যপরিধি ঢেলে সাজাতে একটি নতুন আইনের...

রোববার তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আগামী রোববার মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের...

Recent Comments