Saturday, June 27, 2026
Home জাতীয় ঢাকার ফিলিস্তিন দূতাবাসের শহিদুল আলমের সাহসিকতার প্রশংসা

ঢাকার ফিলিস্তিন দূতাবাসের শহিদুল আলমের সাহসিকতার প্রশংসা

অবরুদ্ধ গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক উদ্যোগ *গ্লোবাল সুমুদ ফ্লোটিলা*-তে যোগ দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী, শিক্ষক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই সাহসী অভিযানে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন।

ঢাকার ফিলিস্তিনি দূতাবাস এক বিবৃতিতে শহিদুল আলমের এই পদক্ষেপকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। দূতাবাসের ফেসবুক পেজে বুধবার (১ অক্টোবর) রাতে প্রকাশিত পোস্টে বলা হয়, “গাজার ওপর অবরোধ ভাঙার উদ্দেশ্যে পাঠানো ‘গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা’-তে অংশগ্রহণের মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। আমরা তার প্রতি আন্তরিক সম্মান জানাই।”

দূতাবাস তাদের পোস্টে তিনটি ছবিও প্রকাশ করে। সেখানে শহিদুল আলমকে উদ্ধৃত করে বলা হয়েছে, “আমি বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি, তবে বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা সঙ্গে নিয়েই এই যাত্রায় অংশ নিচ্ছি। গাজায় যা ঘটছে তা গণহত্যা ছাড়া আর কিছু নয়। যদি আমরা এই সংগ্রামে হেরে যাই, তবে মানবতাই হেরে যাবে।”

ফ্লোটিলা অভিযানে যোগদানের আগে গত ২৭ সেপ্টেম্বর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’য় অংশগ্রহণের ঘোষণা দেন শহিদুল আলম। পরদিন তিনি ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং সেখান থেকেই গাজার পথে যাত্রা শুরু করেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো এক আন্তর্জাতিক উদ্যোগ, যেখানে বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নিচ্ছেন। তাদের উদ্দেশ্য গাজায় দীর্ঘদিন ধরে চলমান অবরোধের বিরুদ্ধে প্রতীকী প্রতিরোধ গড়ে তোলা এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা।

বাংলাদেশে ও আন্তর্জাতিক মহলে শহিদুল আলমের এই সাহসী পদক্ষেপকে মানবতার পক্ষে এক অনন্য বার্তা হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, তার এই অংশগ্রহণ গাজার মানুষের প্রতি বাংলাদেশের সমর্থন ও সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি...

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

Recent Comments