Monday, June 15, 2026
Home স্বাস্থ্য বার্তা অ্যালুমিনিয়াম ও ননস্টিক পণ্য শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর

অ্যালুমিনিয়াম ও ননস্টিক পণ্য শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর

আধুনিক যুগে রান্নাঘরে এসেছে আমূল বদল। বেড়েছে মডিউলার কিচেন কনসেপ্ট। সেই সঙ্গে গত কয়েক বছরে খুব বেড়েছে ননস্টিক প্যানের ব্যবহার। স্বাস্থ্যসচেতন বাঙালি ভাবছে, তেল কম খেতে হবে বলে ননস্টিকের প্যান দারুণ কাজে আসবে। যুগের পরিবর্তেনে রান্নাঘরে এখন ননস্টিক ফ্রায়িং প্যান, কড়াই, তাওয়ার দাপট। কিন্তু এই ননস্টিকে ভাজা খাওয়ার ফল কত মারাত্মক, তা সম্ভবত অনেকের ধারণাতেই নেই।

গবেষকদের মতে, অ্যালুমিনিয়াম ও ননস্টিক পণ্য দীর্ঘদিন ব্যবহার করলে শরীরে ধীরে ধীরে জমতে থাকে ক্ষতিকর উপাদান। বিশেষ করে রান্নার সময় অতিরিক্ত তাপ পেলে এসব বাসন থেকে ক্ষুদ্র কণিকা খাবারের সঙ্গে মিশে যায়। এতে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষজ্ঞরা জানান, অ্যালুমিনিয়াম শরীরে জমতে জমতে স্মৃতিভ্রংশ, হাড় দুর্বল হয়ে যাওয়া, এমনকি আলঝেইমার রোগের ঝুঁকিও বাড়াতে পারে। অন্যদিকে ননস্টিক কোটিংয়ে ব্যবহৃত রাসায়নিক পদার্থ অতিরিক্ত তাপে ভেঙে গিয়ে ক্যানসার পর্যন্ত ডেকে আনতে পারে।

জনস্বাস্থ্যবিদরা পরামর্শ দিয়েছেন, রান্নায় স্টেইনলেস স্টিল, কাস্ট আয়রন বা মাটির হাঁড়ি ব্যবহার করা নিরাপদ। চকচকে ও হালকা ওজনের কারণে অ্যালুমিনিয়াম এবং সহজ পরিষ্কার করার সুবিধার কারণে ননস্টিক পাত্র জনপ্রিয় হলেও এগুলো শরীরের জন্য হতে পারে নীরব বিষ। তাই রান্নার পাত্র বাছাইয়ে সচেতন হওয়ার বিকল্প নেই। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বা আঁচড় পড়া ননস্টিক পণ্য অবিলম্বে ফেলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments