Saturday, June 27, 2026
Home ব্যাংক-বীমা ইউনাইটেড ইসলামি ব্যাংকের অফিস সেনা কল্যাণ ভবনে বরাদ্দ

ইউনাইটেড ইসলামি ব্যাংকের অফিস সেনা কল্যাণ ভবনে বরাদ্দ

বাংলাদেশ ব্যাংক রাজধানীর সেনা কল্যাণ ভবনে প্রস্তাবিত সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি/ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’-এর জন্য অফিস স্পেস বরাদ্দ দিয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, ‘সেনা কল্যাণ ভবনের ১৭ তলায় দুই হাজার ৩৩৬ বর্গফুট জায়গা রেজিস্টার্ড অফিস হিসেবে বরাদ্দ করা হয়েছে।’গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই জায়গা বরাদ্দ দেন। এখান থেকেই ভবিষ্যতে ব্যাংকের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হবে।

চেয়ারম্যান পদে কারা থাকবেন—এ বিষয়টি নিয়েও আলোচনা চলছে। প্রাথমিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান-কে ইউনাইটেড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। তবে এটি এখনও চূড়ান্ত নয়; বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।

একইসঙ্গে পাঁচ ব্যাংকের বর্তমান কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সেবা অব্যাহত থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং শাখা সংযুক্তিকরণের কারণে গ্রাহকসেবায় কোনো বিঘ্ন ঘটবে না।

অর্থনীতিবিদদের মতে, এই একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি বড় পদক্ষেপ। এটি একদিকে যেমন খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করবে, অন্যদিকে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখবে।

তবে শেয়ারহোল্ডারদের স্বার্থ, ব্যবস্থাপনা কাঠামো এবং প্রযুক্তিগত সমন্বয়—এসব বিষয় এখনো সমাধানের পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ইউনাইটেড ইসলামী ব্যাংকের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করতে আরও কিছু প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সব কিছু সম্পন্ন হলে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments