Sunday, June 14, 2026
Home আন্তর্জাতিক নোবেল না পেলে আমেরিকারই অপমান হবে: ট্রাম্পের দাবি

নোবেল না পেলে আমেরিকারই অপমান হবে: ট্রাম্পের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে। একইসঙ্গে দেশটির অপরাধ ও অভিবাসন সমস্যাকে ‘অভ্যন্তরীণ যুদ্ধ’ আখ্যা দিয়ে তিনি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সংবাদমাধ্যমটির বরাতে বলা হয়, বিভিন্ন যুদ্ধ ও সংঘাতের সমাধানে নিজেকে নেপথ্য নায়ক হিসেবে দাবি করে ট্রাম্প বলেছেন, তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বিরাট অপমান।

মঙ্গলবার শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে ট্রাম্প বলেন, আমি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। তারা সেটা দিয়ে দেবে এমন কাউকে, যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বিরাট অপমান।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন অভ্যন্তরীণ এক যুদ্ধের মুখোমুখি হয়েছে, যা অপরাধ ও অভিবাসন সমস্যার কারণে সৃষ্ট। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আহ্বানে বিশ্বজুড়ে বিভিন্ন স্থান থেকে আসা মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশে তিনি জানান, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন বেশ কয়েকটি শহরে অপরাধ দমনে সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে।

মার্কিন এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, আমরা একে একে সেগুলো ঠিক করব। আর এ কাজের বড় অংশের দায়িত্ব নিতে হবে আপনাদের মধ্যে অনেককে। এটাও যুদ্ধ, এটা ভেতর থেকে আসা যুদ্ধ।

ট্রাম্প আরও জানান, তিনি ইতোমধ্যেই সেনাদের জন্য একটি বিশেষ কুইক রিঅ্যাকশন ফোর্স গঠনের নির্দেশে স্বাক্ষর করেছেন। তার ভাষায়, কারণ এটা ভেতরের শত্রু, আর তা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আমাদের সামলাতে হবে। ট্রাম্প এসময় সংবাদমাধ্যমের ওপরও ক্ষোভ প্রকাশ করেন। এমনকি সাংবাদিকদের ‘অসম্মানিত ও ঘৃণ্য ব্যক্তি’ বলেও আখ্যা দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments