Sunday, June 14, 2026
Home কর্পোরেট ব্যাংক এশিয়ায় একদিনব্যাপী ব্যামেলকো প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ায় একদিনব্যাপী ব্যামেলকো প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অর্থনৈতিক খাতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে ব্যাংক এশিয়া পিএলসি সম্প্রতি আয়োজন করেছে দিনব্যাপী ‘ব্যামেলকো ট্রেনিং প্রোগ্রাম ২০২৫’। ব্যাংকটির অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারদের জন্য ঢাকায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি), ক্যামেলকো ও হেড অব চ্যানেল ব্যাংকিং মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমডি মির্জা আজহার আহমদ, ডিএমডি আখতারুদ্দিন মাহমুদ এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও জোনাল হেড তানফিজ হোসাইন চৌধুরী।

প্রশিক্ষণ সেশনে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) যুগ্ম পরিচালক মো. হাফিজুর রহমান খান এবং মো. মাহমুদুল হক ভূঁইয়া। তাঁরা মানি লন্ডারিং প্রতিরোধে আন্তর্জাতিক সেরা চর্চা, ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক খাতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজনে বক্তারা উল্লেখ করেন, আর্থিক অপরাধ প্রতিরোধে সঠিক জ্ঞান, দক্ষতা এবং কার্যকর তদারকি নিশ্চিত করা জরুরি। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক নীতি, বিধি-বিধান ও প্রযুক্তিনির্ভর সমাধান বিষয়ে হাতে-কলমে ধারণা অর্জন করেন।

ব্যাংক এশিয়ার পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি কমপ্লায়েন্স সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং দেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে সহায়তা করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে...

আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা...

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

Recent Comments