Wednesday, April 15, 2026
Home কর্পোরেট আইএফআইসি ব্যাংকে কর্মকর্তাদের জন্য মুদ্রা ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকে কর্মকর্তাদের জন্য মুদ্রা ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুদ্রা ব্যবস্থাপনা বিষয়ক ধারাবাহিক অনলাইন কর্মশালার আয়োজন করেছে।সম্প্রতি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” শীর্ষক এই কর্মশালাগুলো জুলাই ও আগস্ট মাস জুড়ে প্রতি শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ২ হাজার ৪০০ এরও বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সুকুমার সরকার, মোঃ মোরশেদ আলমসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। তারা নোট নীতিমালা, রিফান্ড বিধি, নোট সর্টিং, জাল নোট শনাক্তকরণ, প্রতিরোধ কৌশল এবং আধুনিক রিপোর্টিং পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আইএফআইসি ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান উইলিয়াম চৌধুরী কর্মশালাগুলোর সভাপতিত্ব করেন। তিনি নগদ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে কর্মকর্তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের আধুনিক মুদ্রা ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে জ্ঞানদান, জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর রিপোর্টিং প্রক্রিয়ার ব্যবহার শেখানো। ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগ নগদ ব্যবস্থাপনার মানোন্নয়ন করবে এবং ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments