Thursday, July 16, 2026
Home কর্পোরেট ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের এজিএমে ১০% স্টক লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের এজিএমে ১০% স্টক লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস পিএলসি তাদের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০২৪ অর্থবছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। এর ফলে বিনিয়োগকারীরা প্রতি ১০টি শেয়ারের বিপরীতে ১টি করে নতুন শেয়ার পাবেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ড. খন্দকার শওকত হোসেন। এছাড়া পরিচালকবৃন্দ, উদ্যোক্তাগণ, অডিট কমিটির চেয়ারম্যান, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম এবং কোম্পানি সেক্রেটারি মো. সরোয়ার কামাল, এফসিএস উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যান শওকত হোসেন ভবিষ্যৎ কার্যক্রমে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং কোম্পানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। ন্যাশনাল হাউজিং দেশের আর্থিক খাতে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা মূলত গৃহ ঋণ ব্যবসায় নিয়োজিত। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কোম্পানির শেয়ারহোল্ডার ইকুইটি দাঁড়িয়েছে ২,১০০ দশমিক ৮২ মিলিয়ন টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নীট সম্পদমূল্য (এনএভি) ছিল ১৭ দশমিক ৯৫ টাকা।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের আস্থা বাড়াবে এবং দীর্ঘমেয়াদে গৃহ ঋণ খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে...

জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মধ্যরাতে রাজধানীর বনানী...

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

Recent Comments