Saturday, June 27, 2026
Home পুঁজিবাজার ট্রাস্ট ইসলামী লাইফের শীর্ষ ২৭ কোটি টাকার লেনদেন

ট্রাস্ট ইসলামী লাইফের শীর্ষ ২৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারের লেনদেনে আর্থিক খাতে নতুন চমক দেখিয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি দিনশেষে ২৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে আসে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বীমা খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির ধারাবাহিকতায় ট্রাস্ট ইসলামী লাইফে এই অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার ট্রাস্ট ইসলামী লাইফের মোট ৪ হাজার ২৩৩ বার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের এই উচ্চ প্রবাহ কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এদিন শীর্ষ দশ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, যার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৩ কোটি ৩৫ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন করেছে ২২ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন।

অন্যদিকে, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২২ কোটি ৩৫ লাখ টাকার লেনদেনে চতুর্থ স্থানে জায়গা করে নেয়। এছাড়া টেকনো ড্রাগ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, ব্রাক ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও ফারইস্‌ট নিটিং অ্যান্ড ডাইং যথাক্রমে শীর্ষ তালিকায় স্থান পায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

Recent Comments