Tuesday, May 5, 2026
Home জাতীয় সাগরে লঘুচাপ, ৩ ঘণ্টায় ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টি

সাগরে লঘুচাপ, ৩ ঘণ্টায় ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টি

বাংলা বর্ষপঞ্জির আশ্বিনে সাধারণত আকাশে মেঘ–রোদ খেলা করে, নদীপাড়ে কাশফুল দোলে, আবহাওয়া থাকে আরামদায়ক। কিন্তু এবারের আশ্বিনে ঢাকাবাসী পাচ্ছেন ভিন্ন অভিজ্ঞতা।

রোববার মধ্যরাত থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত রাজধানীতে নেমেছে মুষলধারে বৃষ্টি। বজ্রসহ এই বৃষ্টি অব্যাহত ছিল ভোর পর্যন্ত। এরপর সকালেও কালো মেঘ জমে ভারি বর্ষণ হয়। এতে নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়। কর্মব্যস্ত সকালেই নগরবাসী পড়েন তীব্র দুর্ভোগে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র ৯ ঘণ্টায় ঢাকায় ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রেকর্ড করা হয় ৭১ মিলিমিটার।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। সোমবার সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে, তাপমাত্রাও কিছুটা বাড়বে। অক্টোবরের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু বিদায় নেবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলেও এখনো পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে

রাজধানীতে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সশস্ত্র বাহিনীকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন...

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা

সরকার বছরের শেষ প্রান্তিক থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর...

রাষ্ট্রের সম্পাদিত চুক্তি ইচ্ছামতো বাতিল করা যায় না: বাণিজ্যমন্ত্রী

রাষ্ট্রীয় পর্যায়ে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তি হঠাৎ করে বাতিল করা যায় না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এসব চুক্তি দীর্ঘ আলোচনার মাধ্যমে...

ডিএসই ও মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি স্বাক্ষর

মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি অন্যতম প্রধান ও শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক শিল্পগোষ্ঠী, যা মূলত নিট এবং ফ্লিস পোশাক তৈরির জন্য পরিচিত। মিতালি গ্রুপ...

Recent Comments