আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সিলেট জোনের টাউন হল মিটিং গতকাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত টাউন হলে সিলেট জোনের ১৬টি শাখার শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশ নেন।
আলোচনায় বক্তারা ব্যাংকের বর্তমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির উপায় নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। গ্রাহকের চাহিদা পূরণে প্রযুক্তিনির্ভর সেবা, ডিজিটাল ব্যাংকিং এবং মানবসম্পদ উন্নয়নে ব্যাংক সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মদ হোসেন, এসএম আবু জাফর, এসইভিপি মো. হাবীব উল্লাহ, এসইভিপি ও সিএফও (চলতি দায়িত্ব) কামাল হোসেন, ইভিপি মোহাম্মদ নাজমুল হাসান টিপু এবং এসভিপি মো. আমির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেট রিজিওনাল হেড ও এসভিপি পীযূষ কুমার সরকারের সঞ্চালনায় আয়োজিত এ সভায় অংশগ্রহণকারীরা ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


