Tuesday, April 21, 2026
Home অর্থ-বানিজ্য ইবিএল চেয়ারম্যান শওকত পরিবারের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন, খতিয়ে দেখবে দুদক

ইবিএল চেয়ারম্যান শওকত পরিবারের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন, খতিয়ে দেখবে দুদক

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর পরিবারের ১৪৬ ব্যাংক হিসাবে ৮ হাজার কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগ খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যদিও এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গোয়েন্দা অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানা গেছে। যার পরিপ্রেক্ষিতে ওই ব্যাংক হিসাবগুলো জব্দ অবস্থায় রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে কামরুল ইসলাম নামেন একজন আইনজীবী এ বিষয়ে একটি অভিযোগও দাখিল করেছেন।

অভিযোগ অনুসন্ধানের বিষয়ে জানতে চাইলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, অভিযোগটি ইতোমধ্যে আমরা পেয়েছি। বর্তমানের আমাদের যাচাই-বাছাই কমিটির কাছে রয়েছে। ওই কমিটির সুপারিশের আলোকের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দাখিল করা অভিযোগ ও বিএফআইইউ’র গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা যায়, ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী, তার স্ত্রী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, মেয়ে জারা নামরীন ও ছেলে জারান আলী চৌধুরী চারজনের এখন পর্যন্ত ২৮টি ব্যাংকে ১৮৭টি হিসাব পাওয়া গেছে। এর মধ্যে ইবিএল চেয়ারম্যানের নামে ১৪টি হিসাব, তার স্ত্রীর নামে ১৫টি হিসাব, জারা নামরীনের নামে ৯টি হিসাব ও মো. জারান আলী চৌধুরীর নামে ৩টি হিসাব এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৪৬টি হিসাব পাওয়া গেছে। চলতি বছরের ১৫ জুন পর্যন্ত আসা হিসাব অনুযায়ী এসব ব্যাংক হিসাবে ৮ হাজার ৪০৭ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৫৮২.২২ টাকা জমা করা হয়। যার মধ্যে ৮ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ৭৬০.৩১ টাকা উত্তোলন করা হয়েছে। ওই সময়ে ব্যাংকগুলোতে স্থিতির পরিমাণ ছিল ১ হাজার ৭৩ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ১৫৮ টাকা। উল্লিখিত হিসাবগুলোর কেওয়াইসি, হিসাব বিবরণী এবং অন্যান্য দলিল বিশ্লেষণ করা হয়েছে।

হিসাবগুলোর মধ্যে শওকত আলী চৌধুরীর ঢাকা ব্যাংকের জুবিলী রোড শাখায় পরিচালিত ঢাকা ব্যাংক প্লাটিনাম হিসাবটি পর্যালোচনায় দেখা যায়, তিনি হিসাবটি ২০০৪ সালের ১ জানুয়ারি খোলেন এবং ২০১৭ সালের ৩১ ডিসেম্বর বন্ধ করেন। এই ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ ৩ হাজার ৯৮৭ কোটি ৯৬ লাখ ৩ হাজার ২৭৪ টাকা। মোট উত্তোলনের পরিমাণ মোট ৩ হাজার ৯৮৬ কোটি ২৩ লাখ ২ হাজার ৮৩৫ টাকা। তবে বন্ধকালীন স্থিতি ছিল ১৭ লাখ ৩০ হাজার ৪৩৯ টাকা। এ হিসাব ব্যবহার করে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান এসএন কর্পোরেশনের লেনদেন করেছেন, যা পরোক্ষভাবে ট্যাক্স ফাঁকির উদ্দেশে করা হয়ে থাকতে পারে বলে বিএফআইইউ মনে করছে।

শুধু তাই নয়, অভিযোগ রয়েছে শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যের নামে সিঙ্গাপুর, দুবাই ও যুক্তরাজ্যে সম্পদ রয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরে দুটি বাড়ি ও অন্য দুই দেশের সম্পদের তথ্যগুলো বিএফআইইউ তদন্ত করছে বলে জনা গেছে।

গত ৩০ জুন শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইইউ। এখন পর্যন্ত সেগুলো জব্দ অবস্থায় রয়েছে বলে জানা গেছে। বিএফআইইউর একটি সূত্রানুসারে, শওকত আলী চৌধুরীর সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আরও অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে শওকত আলী চৌধুরী চট্টগ্রামের সাবেক মেয়র এ জে এম নাসির ও শেখ হাসিনার সাবেক এপিএস আলাউদ্দিন নাসিম, চৌধুরী নাফিস শারাফাত, মোহাম্মদ আলী আরাফাত, নূর আলী ও ফজলে করিমের সঙ্গে অংশীদারিত্ব মূলক ব্যবসা ও রাজনৈতিক সুবিধাবাদীর সম্পর্ক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments