Thursday, June 25, 2026
Home জাতীয় ডাকসু নির্বাচন: তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

ডাকসু নির্বাচন: তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে। ৩ ঘণ্টায় বেশিরভাগ কেন্দ্রেই ভোট পড়েছে প্রায় ৩৫ শতাংশ।

একাধিক কেন্দ্রে ৩৫ শতাংশের বেশি ভোট পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন হলের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

সিনেট ভবন কেন্দ্রে প্রথম ২ ঘণ্টায় আনুমানিক ১ হাজার ১০০ ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি ভালো।

শারীরিক শিক্ষা কেন্দ্রে তিনটি হল রয়েছে। রিটার্নিং কর্মকর্তা কাজী মোশতাক গাউসুল হক জানান, জগন্নাথ হলে প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ ১ হাজারের কাছাকাছি। এখনও দীর্ঘ সারি রয়েছে। এ হলের ভোটার ২ হাজার ২২৫।

এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে প্রায় ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ এ হলের প্রায় ২০০ শতাধিক শিক্ষার্থী ভোট দিয়েছেন। এছাড়া সার্জেন্ট জহুরুল হক হলে ৪০ শতাংশের কাছাকাছি ভোট হয়েছে, প্রায় ৮০০ এর কাছাকাছি ভোট পড়েছে এই হলে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে ভোট দিচ্ছে রোকেয়া হলের শিক্ষার্থীরা। এ হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, এ হলে বেলা ১১টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। এই হলে ভোটারের সংখ্যা ৫ হাজার ৬০০। ১১টায় এ কেন্দ্রের সামনে তখনও শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা গেছে।

উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম জানিয়েছেন, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সুফিয়া কামাল হলের ভোট পড়েছে আনুমানিক ৬০ শতাংশ। এ হলের ভোটার সংখ্যা ৪৪৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

Recent Comments