Thursday, July 16, 2026
Home পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য নগদের পরিবর্তে স্টক লভ্যাংশ দেবে ন্যাশনাল হাউজিং

বিনিয়োগকারীদের জন্য নগদের পরিবর্তে স্টক লভ্যাংশ দেবে ন্যাশনাল হাউজিং

শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে বাংলাদেশ ব্যাংক ওই নগদ লভ্যাংশ অনুমোদন না দিয়ে এর পরিবর্তে স্টক লভ্যাংশ প্রদানের নির্দেশনা দেয়। এ কারণে কোম্পানির পরিচালনা পর্ষদ নগদের পরিবর্তে ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্টক লভ্যাংশ প্রদানের মাধ্যমে টায়ার-১ মূলধন শক্তিশালী করার পাশাপাশি ব্যবসায় পুনর্বিনিয়োগ সম্ভব হবে। আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬০ পয়সা। এ সময়ের শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সা।

সর্বশেষ ২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির ইপিএস নেমে আসে মাত্র ৩ পয়সায়, যেখানে ২০২৩ সালে তা ছিল ১ টাকা ৩ পয়সা। ওই বছর শেষে এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৯৫ পয়সায়।

২০০৯  সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিংয়ের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৭ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকরা ৫০ দশমিক ৫৭ শতাংশ শেয়ার ধারণ করছে। ডিএসইতে গতকাল ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার দর ছিল ২৪ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির মূল্য ১৯ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments