Thursday, April 16, 2026
Home কর্পোরেট ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নিলেন তারেক রেফাত উল্লাহ

ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নিলেন তারেক রেফাত উল্লাহ

ব্র্যাক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রেফাত উল্লাহ খান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ২৭ মে থেকে তিনি কারেন্ট চার্জে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে এপ্রিল মাসে তাকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) এবং হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং পদে উন্নীত করা হয়। ব্যাংকের উদ্ভাবন, ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং টেকসই আর্থিক কার্যক্রমে তার অবদানকে স্বীকৃতি জানিয়ে পরিচালনা পর্ষদ স্থায়ীভাবে তাকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে।

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “তারেক রেফাত উল্লাহ খান এই ব্যাংকের প্রবৃদ্ধির জন্য আদর্শ নেতৃত্ব। তার দক্ষতা, অভিজ্ঞতা এবং নেতৃত্ব ব্যাংকটিকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।”

দীর্ঘ কর্মজীবনে তারেক রেফাত উল্লাহ দেশের শীর্ষস্থানীয় কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পদে কাজ করেছেন। তার নেতৃত্বে ব্র্যাক ব্যাংক নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি, ডিজিটাল ব্যাংকিং খাতে উদ্ভাবন এবং গ্রাহকসেবায় আরও অগ্রগতি অর্জন করবে বলে আশা করা হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments